News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ দিন অতিক্রান্ত, হদিশ নেই দামছড়ায় অপহৃত ব্যবসায়ীর
Image

১৩ দিন অতিক্রান্ত, হদিশ নেই দামছড়ায় অপহৃত ব্যবসায়ীর

আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.)৷৷ গভীর রাতে বন্দুকের ভয় দেখিয়ে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ ধৃতকে অসমের হাইলাকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে৷ তবে ১৩ দিন অতিক্রান্ত হয়ে গেলেও অপহৃতকে এখনও খুঁজে পাওয়া যায়নি৷


প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর গভীর রাতে বন্দুকের ভয় দেখিয়ে লিটন নাথকে অপহরণ করেছিল অজ্ঞাতপরিচয় দুষৃকতীরা৷ মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দাবি করেছিল তারা৷ উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন কাটুয়া ব্রিজ সংলগ্ণ জয়রামপাড়ায় বছর পঁয়ত্রিশের লিটন নাথকে অপহরণের পর আজ পর্ষন্ত তাঁর হদিশ পাওয়া যায়নি৷
ইতিপূর্বে খেদাছড়া থেকে কোহিলা রিয়াং (৪৫)-কে আটক করেছিল পুলিশ৷ ওই অপহরণের ঘটনায় কোহিলা যুক্ত রয়েছে বলে পুলিশ সুপার দাবি করেন৷ ইতিমধ্যে তাকে খেদাছড়া থেকে দামছড়া থানায় আনা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে অপহরণের সাথে যুক্ত রয়েছে আরও একজনের সন্ধান মিলেছে৷


আজ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, অসম ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে অপহৃতের তল্লাশি চালিয়েছে৷ সাথে অপহরণকারীদের খোঁজেও তল্লাশি জারি রয়েছে৷ তিনি বলেন, গতকাল অসমের হাইলাকান্দি পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে৷ ওই অপহরণের ঘটনায় তার যুক্ত থাকার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে৷ তিনি হাইলাকান্দিতে ধৃত জিয়াউদ্দিন মজুমদার (৩৫)-কে আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ আদালত তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷
এদিকে, অপহৃতের সন্ধান এখনও পাওয়া না যাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে৷ এমন-কি তাঁর জীবিত থাকার বিষয়েও কোনও কোনও মহল সন্দেহ প্রকাশ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top