News Flash

  • Home
  • Uncategorized
  • টেট পরীক্ষার দাবী নিয়ে শিক্ষা ভবনে গেল বাম যুব সংগঠন
Image

টেট পরীক্ষার দাবী নিয়ে শিক্ষা ভবনে গেল বাম যুব সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ এর উদ্যোগে বুধবার আগরতলায় শিক্ষাভবনে তিন দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশন ও স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, শিক্ষক এর অভাবে রাজ্যের বিভিন্ন সুকলের পঠন পাঠন বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷রাজ্যে বর্তমানের ট্রেড উত্তীর্ণ বেকারের সংখ্যা ১৬৭৫ জন৷


রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে সে কম্বদে শূন্য পদের সংখ্যা চার হাজার৷ অবিলম্বে শূন্যপদ পূরণের দাবি জানিয়েছে ওপর সংগঠন৷সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে ও তিন বেকার থাকা সত্ত্বেও তাদেরকে শিক্ষা দপ্তর নিয়োগপত্র দিচ্ছে না৷কোন ধরনের বাছাই ও কারচুপি না করে ট্রেড উত্তীর্ণ প্রত্যেককে অবিলম্বে শিক্ষা দপ্তরের শিক্ষক পদে নিয়োগের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷

অবিলম্বে রাজ্যে নতুন করে টেট পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ৷শিক্ষক পদের জন্য অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে শিক্ষাব্যবস্থা আরো বিপর্যস্ত হয়ে পড়বে হলে সংগঠনের তরফ থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে৷ এমনিতে করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে শিক্ষক সংকটের পাশাপাশি অন্যান্য নানা কারণে এ বছর ছাত্রছাত্রীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ এই ক্ষতিপূরণের জন্য শিক্ষা দপ্তর কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও দাবি জানানো হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top