News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা আগ্রাসন রুখতে জাপানের সঙ্গে সামরিক সম্বন্ধে আরও সুদৃঢ় করল ভারত
Image

চিনা আগ্রাসন রুখতে জাপানের সঙ্গে সামরিক সম্বন্ধে আরও সুদৃঢ় করল ভারত

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ভারত ক্রমাগত নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। এরইমধ্যে বন্ধুরাষ্ট্র জাপানের সঙ্গে সামরিক গাঁটছড়া আরো বেশি সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ ভারত। সেই লক্ষ্যে দুই দেশের মধ্যে সামরিক মহড়া আরও বাড়ানো হবে। ভারত সফররত জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স (জাপানি বায়ুসেনা) এর চিফ অফ স্টাফ ইজুতসু সুঞ্জি সঙ্গে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া।


দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া, প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় বায়ুসেনা তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে দুই দেশের মধ্যে সামরিক মহড়া ও প্রশিক্ষণ ছাড়া বিপর্যয়ের সময় ঝাঁপিয়ে পড়া এবং বিভিন্ন মানবিক সংকট এর সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্কের যে উন্নতি হয়েছে তাও বৈঠকে উঠে এসেছে। দুুুই দেশ যেভাবে করোনা সঙ্কটে কাজ করে গিয়েছে সামরিক ক্ষেত্রে তা প্রশংসনীয়।


উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মালাবার উপকূলে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে যৌথ সামরিক মহড়া করে জাপান ও ভারত। এরপর জাপানি বায়ু সেনা প্রধানের ভারতের সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top