News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তৃত টেলিযোগাযোগ উন্নয়ন প্রকল্পে অরুণাচল প্রদেশ এবং অসমের দুটি জেলার জন্য ২০২৯ কোটি টাকা মঞ্জুর
Image

বিস্তৃত টেলিযোগাযোগ উন্নয়ন প্রকল্পে অরুণাচল প্রদেশ এবং অসমের দুটি জেলার জন্য ২০২৯ কোটি টাকা মঞ্জুর

গুয়াহাটি (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : বিস্তৃত টেলিযোগাযোগ উন্নয়ন প্রকল্প (সিটিডিপি)-এ আওতায় কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ এবং অসমের দুটি জেলার জন্য তহবিল মঞ্জুর করেছে। এই প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রকল্প অনুসারে, ২,৩৭৪টি অনাবৃত গ্রামে ওই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্প বলে অসমের কারবি আংলং এবং ডিমা হাসাও জেলায় ৬৯১টি এবং অরুণাচল প্রদেশে ১,৬৮৩টি অনাবৃত গ্রামে মোবাইল সংযোগ স্থাপন করা হবে। এই কাজ সমাপ্ত করতে ২,০২৯ কোটি টাকা খরচ হবে। এতে পাঁচ বছরের জন্য পরিচালনগত খরচও যুক্ত রয়েছে।

সিটিডিপি-এর আওতায় অনাবৃত গ্রামগুলিতে ফোর-জি (4G) মোবাইল পরিষেবা প্রদানে বর্তমান ইউএসএফ অনুসারে নিলাম করা হবে। প্রসঙ্গত, মোবাইল পরিষেবা স্থাপিত হলে অরুণাচল প্রদেশ ও অসমের প্রত্যন্ত গ্রাম এবং দুর্গম অঞ্চলে ডিজিটাল সংযোগ বাড়বে, যা স্বনির্ভরতা, শেখার সুযোগসুবিধি, তথ্য ও জ্ঞান প্রচার, দক্ষতা বৃদ্ধি ও বিকাশ এবং ই-বাণিজ্য সহ অন্যান্য সুবিধাগুলি কার্যকর হবে। এই যোজনা শিক্ষা প্রতিষ্ঠান এবং গার্হস্থ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল ভারতের স্বপ্ন পূরণে সহায়তা করবে। একই সঙ্গে, এটি স্বনির্ভর ভারতের লক্ষ্যগুলিও পূরণ করবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top