News Flash

  • Home
  • Uncategorized
  • হোম আইসোলেশনে থাকা করোনা রোগীর বাড়ির বাইরে পোস্ট দেওয়া অপ্রয়োজনীয় : সুপ্রিম কোর্ট
Image

হোম আইসোলেশনে থাকা করোনা রোগীর বাড়ির বাইরে পোস্ট দেওয়া অপ্রয়োজনীয় : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.): হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের বাড়ির বাইরে সতর্কীকরণ পোস্টার লাগানো অপ্রয়োজনীয় বলে বুধবার জানিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আদালত এদিন জানিয়েছে এই ধরনের পোস্টার তখনই লাগানো যায় যখন বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুযায়ী কোন সরকারি আধিকারিক নির্দেশ জারি করে। শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয় যে ১৯ নভেম্বর দেশের সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে কেন্দ্রের তরফের জানিয়ে দেওয়া হয়েছিল যে হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের বাড়ির বাইরে অযথা পোস্টার লাগানোর কোন প্রয়োজন নেই। পয়লা ডিসেম্বর শুনানি চলাকালীন কেন্দ্রের তরফ থেকে আদালতকে জানানো হয়েছিল রাজ্য সরকারগুলি পোস্টার এর জন্য টাঙিয়েছে যাতে করে কোনো সতর্কতা না-নেওয়া বহিরাগত ওই এলাকা দিয়ে না যেতে পারে। তখন আদালত জানিয়েছিল বাস্তবে দেখা গিয়েছে কোন করোনা রোগীর বাড়ির বাইরে সতর্কতামূলক পোস্টার যখনই লাগানো হয়েছে তখনই সেই পরিবারটিকে অচ্ছুত হিসেবে বিবেচনা করা হয়েছে সমাজের তরফে। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে বলা হয়েছিল বেশিরভাগ রাজ্য কেন্দ্রের চিঠিকে অবজ্ঞা করে পোস্টার দেওয়ার কাজ করে চলেছে। এতে করে ব্যক্তিজীবনে সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার হনন হচ্ছে। রোগীর নিজস্বতা হনন করা হচ্ছে। করোনায় আক্রান্ত রোগীকে তার নিজস্বতা ফিরিয়ে দেওয়া প্রয়োজন। যাতে করে সে দ্রুত এই রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারে। সে যাতে অন্য কারোর আলোচনার বিষয়বস্তু না হয় সেটা দেখার কর্তব্য সমাজের। এছাড়া অনেকেই রয়েছে যারা করোনা পরীক্ষা করাতে ভয় পাচ্ছে। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top