News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ অনেকটা সফল, দাবি প্রদেশ কংগ্রেস সহ-সভাপতির
Image

বনধ অনেকটা সফল, দাবি প্রদেশ কংগ্রেস সহ-সভাপতির

আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষকদের সর্বনাশ করে পুঁজিপতিদের মুনাফা কমানোর ধান্দায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আহূত ভারত বনধ ত্রিপুরায় অনেকটাই সফল৷ মঙ্গলবার এই দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে৷ তিনি বলেন, বনধ-এর বিরোধীতায় বিজেপি কর্মীরা মিশিল করেছেন৷ তাতে স্পষ্ট, তাঁরা কৃষকদের বিরুদ্ধে রয়েছেন৷


এদিন তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থান থেকে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছেন৷ কৃষি আইন দেখে এমনটাই মনে হচ্ছে৷ তাঁর কথায়, পুঁজিপতিদের স্বার্থে ওই কৃষি আইন কোনওভাবেই সমর্থন করা যায় না৷ তাই, কংগ্রেস কৃষকদের পাশে দাঁড়িয়েছে৷


তাঁর দাবি, কৃষকদের এই আন্দোলনকে সর্বজনীন রূপ দেওয়ার জন্য কংগ্রেস তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ তাতে দারুণ সাড়া মিলেছে৷ তিনি বলেন, ত্রিপুরায় বনধ দারুণভাবে পালিত হচ্ছে৷ শুধু দ্বিচক্রযান ছাড়া অন্য গাড়ি রাস্তায় তেমন দেখা যাচ্ছে না৷ তিনি জোর গলায় বলেন, কৃষকদের সর্বনাশের জন্য এই আইন আনা হয়েছে৷ তাই তাদের ডাকা বনধ-কে কংগ্রেস সমর্থন দিয়েছে৷ ফলে, ত্রিপুরায় বনধের দারুণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top