News Flash

  • Home
  • Uncategorized
  • পালিত হাতির আক্রমনে আহত তেলিয়ামুড়া পুর কাউন্সিলার
Image

পালিত হাতির আক্রমনে আহত তেলিয়ামুড়া পুর কাউন্সিলার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ ডিসেম্বর৷৷ পালিত হাতির আক্রমনে গুরুতর আহত তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলার৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্লক চৌমুনীর নাট মন্দিরের সামনে মঙ্গলবার বিকালে৷ হাতির আক্রমণে গুরুতর আহত ওয়ার্ড কাউন্সিলারের নাম রঞ্জন মালাকার৷ ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহরের আব্দুলাই মাশুই এর পালিত হাতি তৈদু যাবে গাছের লক টানার জন্য৷


সেই মোতাবেক মঙ্গলবার বিকালে মাহুত হাতিটিকে নিয়ে তৈদু যাবার পথে তেলিয়ামুড়ার ব্লক চৌমুনী আসে৷ এমন সময় পৌর ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন মালাকার তার নিজের দোকানের জন্য জল আনতে যাচ্ছিলেন৷ এমন সময় পালিত হাতি ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন মালাকারকে সুর দিয়ে আঘাত করে৷

এতে রঞ্জন মালাকার মাটিতে পড়ে যায়৷ পরে হাতিটি সুর এবং দাঁত দিয়ে রঞ্জনকে আঘাত করতে থাকে৷ এতে রঞ্জন গুরুতর আহত হয়৷ উপস্থিত জনতা তড়িঘড়ি আহত রঞ্জনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক আহত রঞ্জন মালাকারকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ঘটনাকে কেন্দ্র করে মাহুতের উপর ক্ষিপ্ত হয়েছেন জনগণ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top