News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণী টিভি তারকা চিত্রার রহস্যমৃত্যু, হোটেল থেকে দেহ উদ্ধার
Image

দক্ষিণী টিভি তারকা চিত্রার রহস্যমৃত্যু, হোটেল থেকে দেহ উদ্ধার

চেন্নাই, ৯ ডিসেম্বর (হি.স.): রহস্যজনক মৃত্যু হল জনপ্রিয় দক্ষিণী টেলিভিশন তারকা এবং হোস্ট ভি জে চিত্রার। বুধবার সকালে চেন্নাইয়ের উপকণ্ঠে একটি হোটেল থেকে চিত্রার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে চিত্রার মৃত্যু হল, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে চেন্নাইয়ের উপকণ্ঠে নজরতপেট এলাকায় অবস্থিত একটি হোটেলের রুম থেকে চিত্রার মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ২৯ বছর বয়স হয়েছিল চিত্রার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জনপ্রিয় এই টিভি তারকা আত্মঘাতী হয়েছেন। 

শুটিং শেষে মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ নিজের রুমের ভিতরে ঢুকেছিলেন চিত্রা। বুধবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ পুলিশ হেল্পলাইন নম্বর ১০০-তে ফোন করেন হোটেলের ম্যানেজার। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। চেন্নাই বসবাসকারী চিত্রার পরিবারকে গোটা বিষয়ে অবগত করা হয়েছে। পরিবার সূত্রের খবর, চলতি বছরের আগস্ট মাসেই একজন ব্যবসায়ীর সঙ্গে চিত্রার বাগদান সম্পন্ন হয়েছিল। একটি তামিল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্য সই করেছিলেন চিত্রা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top