News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিপরীক্ষার মুখোমুখি হবেন বিপ্লব
Image

অগ্ণিপরীক্ষার মুখোমুখি হবেন বিপ্লব

আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.)৷৷ রাজনীতির পাশাখেলায় ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছেন রাজ্যবাসী৷ মুখ্যমন্ত্রী পদে বিপ্লব কুমার দেব-কে চাইছেন কি ত্রিপুরারবাসী? এই বিষয়টি জনসমক্ষে স্পষ্ট হওয়ার জন্য অগ্ণিপরীক্ষার মুখোমুখি হতে চলেছেন তিনি৷ খোলা ময়দানে জনগণের রায় নেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব৷ ত্রিপুরাবাসী চাইলেই মুখ্যমন্ত্রী থাকবেন৷ না চাইলে জনতার রায় মাথা পেতে নিয়ে সমস্ত বিষয় পার্টি হাইকমান্ডের কাছে রাখবেন তিনি৷ তাতে, দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেবেন৷


প্রসঙ্গত, গত রবিবার রাজ্য অতিথিশালায় বিজেপি-র প্রদেশ প্রভারি বিনোদ সোনকরের সামনে বিপ্লব হটাও, বিজেপি বাঁচাও স্লোগান দিয়েছিলেন দলীয় কর্মীরা৷ ওই ঘটনা তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে৷ তাই জনতার রায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে নজিরবিহীন ঘোষণা করেছেন তিনি৷
তিনি বলেন, ২০১৬ সালে প্রথম বিজেপি সভাপতি হিসেবে ত্রিপুরার দায়িত্ব নেন৷ তার পর ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় হাসিল হয়৷ ত্রিপুরার জনগণ বিজেপি এবং নরেন্দ্র মোদীর ওপর ভরসা করেন৷ ফলে ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরার জনগণ আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন৷ তাই, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করি৷

আবেগের সঙ্গে বিপ্লব বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুধু মানুষের জন্যই কাজ করে গিয়েছি৷ ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর অবিরত চেষ্টা করে যাচ্ছি৷ তাঁর দাবি, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এনএইচআইডিসিএল-এর ১১ হাজার কোটি টাকার প্রকল্প আনতে সক্ষম হয়েছি৷ শুধু তা-ই নয়, সাব্রুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লজিস্টিক হাব, উঁচুতলা ভবন, এমবিবি বিমানবন্দরের আধুনিকীকরণ ত্রিপুরার উন্নয়নে পালক যুক্ত হয়েছে৷ তিনি বলেন, কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ত্রিপুরায় এখন ১৩.৯ শতাংশ৷ রেগায় এখন পর্যন্ত ৫৪ শ্রমদিবস সৃষ্টি হয়েছে৷ এফসিআই-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে৷ তবুও আরও অনেক কাজ বাকি৷


তাঁর সাফ কথা, ত্রিপুরার উন্নয়নে কাজ করতে চাই৷ সময় খুবই কম৷ এরই মধ্যে ত্রিপুরাকে মডেল বানাতে চাই৷ এদিন এই কথাগুলি বলার সময় ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী৷ ছলছল চোখে তিনি বলতে থাকেন, ত্রিপুরাবাসী আমাকে মাত্র পাঁচ বছর সময় দিয়েছেন৷ সরকারি কর্মচারী নই, ২৫-৩০ বছর সুযোগ পাব না কাজ করার জন্য৷ তাই, নরেন্দ্র মোদীর কায়দায় ত্রিপুরাকে নতুন করে সাজাতে চাই৷ ত্রিপুরায় উন্নয়নের গতি আনতে চাই৷
মুখ্যমন্ত্রীর কথায়, করোনার কাঁটা আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে৷ তবুও লড়াই করে এখন অনেকটা ভালো স্থানে রয়েছে ত্রিপুরা৷ তিনি দৃঢ়তার সাথে এদিন বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই৷ কিন্তু গত রবিবার রাজ্য অতিথিশালায় একটি ঘটনা আমাকে খুবই ব্যথিত করেছে৷ তিনি বলেন, স্লোগান উঠেছে, বিপ্লব হটাও বিজেপি বাঁচাও৷ আমি ত্রিপুরার জনগণের কাছ থেকে সেই স্লোগান শুনতে চাই৷ তাঁর সাফ কথা, আগামী রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে জনগণের কাছে জানতে চাইব, আমি মুখ্যমন্ত্রী পদে থাকব, না চলে যাব৷ সে বিষয়ে জনতার রায় মেনে নেব আমি৷


তিনি সমগ্র ত্রিপুরাবাসীর আহ্বান জানিয়েছেন, ওইদিন সকলে মিলে তাঁদের পছন্দ কী বলে দিন৷ তিনি আবারও মনে করিয়ে দেন, ত্রিপুরা চাইলে চলে যাব৷ জনতার রায় পার্টি হাইকমান্ডের কাছে রাখব৷ যা সিদ্ধান্ত হবে মাথা পেতে নেব৷ তবুও জমির দালালি, মাফিয়ারাজ চলতে দেব না, জোর গলায় বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top