News Flash

  • Home
  • Uncategorized
  • সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা
Image

সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা

কলকাতা,৯ ডিসেম্বর ( হি. স.): ফের অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা খবর হাসপাতাল সূত্রে। 

বুধবারর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দুপুর ১.৫০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি ছিল তার জ্বর। এই সমস্ত উপসর্গ দেখেই করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। তবে, করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা সঙ্কটজনক।


 হাসপাতাল সূত্রে আরও খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখা হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পরেছে বুদ্ধদেব ভট্টাচার্যর। এখনও পর্যন্ত নেই জ্ঞান। বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য দুজন চিকিৎসকের একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগেই উডল্যান্ডস হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যান ফিরহাদ হাকিম ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top