News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনা-সংক্রমণ ৯৭.৩৫-লক্ষ, ৪০২ বেড়ে মৃত ১,৪১,৩৬০
Image

ভারতে করোনা-সংক্রমণ ৯৭.৩৫-লক্ষ, ৪০২ বেড়ে মৃত ১,৪১,৩৬০

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): সুস্থতার সামগ্রিক হার আরও বাড়ল ভারতে, বুধবার সকাল আটটা পর্যন্ত সুস্থতার হার ৯৪.৬৬ শতাংশে পৌঁছেছে। মোট সংক্রমিতের সংখ্যা ৯৭.৩৫-লক্ষ। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮০ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৭ লক্ষ ৩৫ হাজার ৮৫০-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪০২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২,০৮০ জন। 

৪০২ বেড়ে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪১,৩৬০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৩৬,৬৩৫ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯২,১৫,৫৮১ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ৯০৯ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৪,৯৫৭ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ১০,২২,৭১২।

ভারতে ১৪.৯৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৪.৬৬ শতাংশে পৌঁছে গিয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৪,৯৮,৩৬,৭৬৭-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.২২-লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ ডিসেম্বর (মঙ্গলবার সারা দিনে) ভারতে ১০,২২,৭১২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১৪,৯৮,৩৬,৭৬৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই নিম্নমুখী ভারতে। ভারতে এই মুহূর্তে মাত্র ৩.৮৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৪১,৩৬০ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪০২ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯,২১,৫৫,৮১ জন (৯৪.৬৬ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ৩,৭৮,৯০৯ জন করোনা-রোগী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top