News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

আহমেদাবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

আহমেদাবাদ, ৯ ডিসেম্বর (হি.স.): ফের আগুন আতঙ্ক গুজরাটের আহমেদাবাদ শহরে। এবার আগুন লাগল আহমেদাবাদ শহরের ভাতভা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে। মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৪০টি ইঞ্জিন।

আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে যে দমকল কর্মীদের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে। দমকল কর্মীদের চারঘন্টার অক্লান্ত চেষ্টার পর বুধবার ভোরে নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে কারখানার ভিতরে থাকা প্রচুর সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রধান দমকল অফিসার রাজেশ ভট জানিয়েছেন, গভীর রাত একটা নাগাদ কারখানায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top