News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ ৩ জন জঙ্গি, গুলিবিদ্ধ একজন নাগরিক
Image

পুলওয়ামা-এনকাউন্টারে নিকেশ ৩ জন জঙ্গি, গুলিবিদ্ধ একজন নাগরিক

শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন জঙ্গি। পুলওয়ামা জেলার টিকেন এলাকার ঘটনা। এনকাউন্টার শেষে নিহত ৩ জন জঙ্গির দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। নিহত সন্ত্রাসবাদীরা কাশ্মীরের বাসিন্দা এবং আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য ছিল। গুলির লড়াই চলাকালীন জখম হয়েছেন একজন সাধারণ নাগরিক। তিনি স্থিতিশীল রয়েছেন।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, পুলওয়ামা জেলার টিকেন এলাকায় লুকিয়ে রয়েছে দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী। জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পরই বুধবার ভোর থেকে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, যদিও জঙ্গিদের আত্মসমর্পন করতে বলা হয়। তারপরও সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। সুরক্ষা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে নিকেশ হয়েছে ৩ জন জঙ্গি। গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে জখম হয়েছেন একজন সাধারণ নাগরিক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই সন্ত্রাসবাদীর নাম জানার চেষ্টা চলছে।

পুলওয়ামা হামলা প্রসঙ্গে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ‘জঙ্গিরা গুলি চালালে একজন নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে, এখন তিনি স্থিতিশীল। নিকেশ হয়েছে ৩ জন জঙ্গি। প্রত্যেকেই স্থানীয় এবং আল-বদর জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। ওই এলাকায় পরে চিরুনি তল্লাশি চালানো হয়।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top