News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের বিরুদ্ধে ভারত বনধকে সমর্থন আমরা বাঙালীর
Image

কৃষি বিলের বিরুদ্ধে ভারত বনধকে সমর্থন আমরা বাঙালীর

আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষি বিলের বিরোধিতা করে আগামীকাল ৮ ডিসেম্বর আহূত ভারত বনধ-কে ত্রিপুরায় সমর্থন জানিয়েছে আমরা বাঙালী দল৷ আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন দলের পর্ষদ সম্পাদক দুলাল ঘোষ৷


প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় কৃষকরা আন্দোলন শুরু করেছেন৷ এই বিলের বিরোধিতায় আগামীকাল ভারত বনধ-এর ডাক দেওয়া হয়েছে৷ একে কংগ্রেস, তৃণমূল, বামপন্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে৷ ত্রিপুরায় বনধ-এর পক্ষে ইতিমধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস মাঠে নেমে পড়েছে৷ শাসক দল বিজেপি আজ বিকেল থেকে বনধ-এর বিরোধীতা করে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে মিছিল সংগঠিত করবে৷


আজ দুপুরে আমরা বাঙালী-র পর্ষদ সম্পাদক দুলাল ঘোষ বলেন, সংসদে কৃষি বিল পাশ হওয়ার পর থেকে দেশীয় পণ্যের দাম হু-হু করে বাড়ছে৷ অথচ কৃষকরা উপকৃত হচ্ছেন না৷ উপরন্তু প্রচুর মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে ঘুরছেন৷ তাই কৃষক-বিরোধী এই বিলের বিরোধিতায় ডাকা বনধ-কে আমরা বাঙালীও সমর্থন করছে৷ আগামীকাল বনধ-এর সমর্থনে আমরা বাঙালীও পিকেটিং করবে, জানান তিনি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top