News Flash

  • Home
  • Uncategorized
  • অন্নদাতাদের পাশে দাঁড়ান : রাহুল গান্ধী
Image

অন্নদাতাদের পাশে দাঁড়ান : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.): কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। ভারতের বিভিন্ন প্রান্তে এদিন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। কংগ্রেসের এই অবস্থানকে তীব্র কটাক্ষ সোমবার করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছিলেন কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল তখনই কৃষিক্ষেত্রে বাণিজ্যিককরণ ও শুল্কহীন রফতানির কথা বলা হয়েছিল। বর্তমানে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি দ্বিচারিতা করছে। বিজেপির এই দাবিকে পাত্তা না দিয়ে মঙ্গলবার দেশবাসীকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি টুইট করে লেখেন, “কৃষকদের থেকে চুরি করা বন্ধ করা উচিত নরেন্দ্র মোদীর। সকল দেশবাসী জানে আজকে যে ভারত বনধ। সকলের উচিত সম্পূর্ণ সমর্থন করে অন্নদাতাদের এই সংঘর্ষকে সাফল্যমন্ডিত করা।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top