News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আন্দোলনে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ নিহিত : স্মৃতি ইরানি
Image

কৃষি আন্দোলনে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ নিহিত : স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স.): ভোটে হারার পর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। মঙ্গলবার ভারত বনধ প্রসঙ্গে বিরোধী দলগুলির সমর্থনকে কটাক্ষ করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।


এদিন স্মৃতি ইরানি জানিয়েছেন, অরাজক পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে এই আন্দোলনের পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। সংসদের যখন নতুন আইনের জন্য বিল হিসেবে পেশ করা হয়েছিল তখন বিরোধী দলগুলি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং এপিএমসিকে বিলোপ করে দেওয়ার অভিযোগ এনেছিল। কিন্তু সরকার তেমন কিছুই করেনি। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেরকম আগে ছিল তেমনি থাকবে। প্রয়োজনে নতুন আইনে সংশোধন করা হবে। বিরোধীরা ক্রোধে উন্মাদ হয়ে গিয়েছে। কৃষি আন্দোলন নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে স্মৃতি ইরানি জানিয়েছেন, সরকার যখন নতুন কোন আইনকে প্রয়োগ করে তখন সেই সংক্রান্ত গেজেট বিবৃতি আগে থেকেই প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল আগে নতুন কৃষি আইনে নিজের সম্মতি জানিয়েছিল। এখন ভিন্ন সুরে কথা বলছেন তিনি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top