News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিল নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধীরা : ইয়েচুরি
Image

কৃষি বিল নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধীরা : ইয়েচুরি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ ক্রমশই বাড়ছে। কৃষকদের পাশাপাশি বিরোধীরাও কৃষি বিল নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে। এবার কৃষি বিল নিয়ে বুধবার বিকেলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিরোধীদের একটি যৌথ প্রতিনিধি দল। ওই দলে থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার প্রমুখ।


মঙ্গলবার সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘বুধবার বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিরোধীদের একটি যৌথ প্রতিনিধি দল। ওই দলে থাকবেন রাহুল গান্ধী, শরদ পওয়ার প্রমুখ। করোনা-প্রোটোকলের জন্য মাত্র পাঁচজনকেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।’ কৃষি বিল নিয়ে এদিনই টুইট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সীতারাম ইয়েচুরি। টুইট করে তিনি লেখেন, ‘এই কালা আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রের। অস্বীকার করার পরিবর্তে অন্নদাতাদের কথা শোনা উচিত মোদী সরকারের।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top