News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক সংগঠন আহূত ভারত বনধ-এর মিশ্র প্রভাব গুয়াহাটি সহ গোটা অসমে
Image

কৃষক সংগঠন আহূত ভারত বনধ-এর মিশ্র প্রভাব গুয়াহাটি সহ গোটা অসমে

গুয়াহাটি, ৮ ডিসেম্বর (হি.স.) : কৃষক সংগঠনের যৌথ মঞ্চ আহূত মঙ্গলবার (৮ ডিসেম্বর)-এর ১২ ঘণ্টার ভারত বনধ-এর মিশ্র প্রভাব পড়েছে অসমের রাজধানী গুয়াহাটি সহ রাজ্যের অন্যান্য জেলা ও মফসসলে। গুয়াহাটিতে সাধারণ জনজীবন প্রায় সচল ছিল। বেশিরভাব এলাকার দোকানপাট ছিল খোলা, রাস্তায় সরকারি ও ব্যক্তিগত যানবাহন, অটোরিকশা যথারীতি চলাচল করলেও বেসরকারি সিটিবাস রাজপথে নামেনি। মহাগনগরের বেশ কয়েকটি এলাকা থেকে বহু পিকেটার্সকে আটক করেছে পুলিশ।

এদিকে কাছাড় জেলা সদর শিলচর শহরের দোকানপাট, হাট-বাজার, অফিস-আদালত, স্কুল-কলেজ, যানবাহন চলাচল ছিল বন্ধ। তবে জেলার সাতটি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় বনধ-এর মিশ্র প্রভাব পড়েছে। ধোয়ারবন্দ অঞ্চলে চা বাগানগুলোতে সকালে চা শ্রমিকদের কাজে নিয়ে আসার জন্য গাড়ি গেলেও শ্রমিকরা আসেননি। সোনাইবাজারে ছাত্ররা আন্দোলনের সমর্থনে পথে নেমেছিলেন। কালাইন ও কাটিগড়ায় বনধ-এর তেমন প্রভাব পড়েনি। জেলার অন্যান্য স্থানে জনগণকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার সংবাদ পাওয়া গেছে।

করিমগঞ্জ জেলায়ও মঙ্গলবারের ১২ ঘণ্টার ভারত বনধ-এর মিশ্র প্রভাব পড়েছে। আজকের বনধকে পূর্ণ সর্মথন জানিয়েছিল বিভিন্ন বিরোধী দল ও সংগঠন। বৃহত্তর পাথারকান্দি অঞ্চলে এদিন সকাল থেকে দীর্ঘ জা‌তীয় সড়ক কিংবা অন্যত্র পি‌কেটার্সদের বিশেষ উপ‌স্থি‌তি ছিল না। তবে বন‌ধ-এর ফ‌লে যাত্রীবাহী বড় যানবাহন চলাচল না কর‌লেও শহর থেকে গ্রামাঞ্চলে যাত্রীবাহী এপি ও অটো গাড়িগুলো যথারীতি চলাচল করেছে। আজ সকালের দিকে বৃহত্তর পাথারকা‌ন্দির লোয়াইর‌পোয়া, বাজা‌রিছড়া, কটাম‌ণি, রাঙ্গামা‌টি, চাঁদখিরা, সোনা‌খিরা, কাঁঠালত‌লি, সলগই, হ‌রিবাসর, রাধাপ্যা রী, বৈঠাখাল এলাকাগুলিতে বি‌ভিন্ন দোকানপাট বন্ধ থাক‌লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলতে শুরু করে। সরকারি অফিস-কাছা‌রি‌তে উপস্থিতির হার ছিল অতি নগন্য। তবে আজকের বনধ-এর ফলে বেশ কয়েটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বি‌ভিন্ন ব্যাংক বন্ধ ছিল। অনুরূপ দৃশ্য ছিল জেলার অন্য প্রান্তেও।

গুয়াহাটিতে আজ সকাল থেকে নির্দিষ্ট স্থানে বনধ সমর্থকরা পিকেটিঙে বসেন। বাম ও কংগ্রেস সহ অন্য বিরোধী দল ও সংগঠনের কর্মী-সমর্থকরা নানা এলাকায় নয়া কৃষি আইনের প্ৰতিবাদে মিছিল-বিক্ষোভ সংগঠিত করেছিলেন। দিশপুরে ভারতীয় স্টেট ব্যাংকের মুখ্য কাৰ্যালয়ের প্রবেশপথে এসএফআই সদস্যরা ব্যারিকেড তৈরি করে আধিকারিক-কর্মচারীদের বাধা দেন। তখন পুলিশ বেশ কয়েকজন এসএফআই কর্মীকে আটক করে তুলে নিয়ে যায়। দিশপুরের সুপার মাৰ্কেট, গণেশগুড়ি, পল্টনবাজার, পানবাজার, ফ্যান্সিবাজার ইত্যাদি বহু এলাকায় দোকানপাট সম্পূৰ্ণ খোলা ছিল। তবে জনসমাগম বিশেষ ছিল না। বন্ধ ছিল ওলা-ওবের সার্ভিসও। খোলা ছিল পেট্ৰোল পাম্প। রাজপথে বেসরকারি সিটিবাস চলেনি, তবে অসম রাজ্য পরিবহণের সরকারি বাস যাত্রী পরিষেবা দিয়েছে।

অন্যদিকে শিবসাগর, যোরহাট, তিনসুকিয়া, লামডিং, নগাঁও, হোজাই, গোলাঘাট, মঙ্গলদৈ, দরং প্রভৃতি এলাকা বিশেষে বনধ ছিল কোথাও আংশিক, কোথাও সর্বাত্মক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top