News Flash

  • Home
  • Uncategorized
  • স্বার্থে আঘাত পড়েছে, তাই কৃষি বিলের বিরোধিতা হচ্ছে, ভারত বনধ প্রত্যাখানের আর্জি বিজেপির
Image

স্বার্থে আঘাত পড়েছে, তাই কৃষি বিলের বিরোধিতা হচ্ছে, ভারত বনধ প্রত্যাখানের আর্জি বিজেপির

আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষি বিল প্রত্যাহারের দাবিতে প্রস্তাবিত ভারত বনধ-এর তীব্র বিরোধিতা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি৷ সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র নবেন্দু ভটাচার্য বলেন, স্বার্থে আঘাত পড়েছে, তাই কৃষি বিলের বিরোধিতা করা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় এই বিরোধিতার কোনও প্রাসঙ্গিকতা নেই৷ কারণ, বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসেই কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে৷ সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে৷ বনধ-এর অন্যতম হোতা বামপন্থীরা দীর্ঘসময় ত্রিপুরায় ক্ষমতায় থেকেও সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যবস্থা করেননি, তোপ দাগেন তিনি৷


এদিন তিনি বলেন, আগামীকাল ভারত বনধ ডাকা হয়েছে৷ অথচ, ত্রিপুরায় এই বনধ-এর কোনও প্রাসঙ্গিকতা নেই৷ তাঁর দাবি, কৃষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকার বিল এনেছে৷ স্বামীনাথন কমিটির সুপারিশ মেনেই বিল-এ বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে৷ অথচ, বামপন্থীরা এক সময় ওই স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকরের দাবিতে সোচ্চার হয়েছিলেন৷ আজ তাঁরাই ভারত বনধ করতে চাইছেন৷ নবেন্দু কটাক্ষের সুরে বলেন, কৃষকদের শোষণ করে অর্থের প্রাসাদ তৈরি করেছেন যাঁরা, এই বিল তাঁদের স্বার্থের পরিপন্থী হওয়ায় হাহাকার শুরু হয়ে গেছে৷

তিনি প্রশ্ণ ছুঁড়ে বলেন, দীর্ঘ সময় ত্রিপুরায় ক্ষমতায় থাকা সত্ত্বেও, বিধানসভায় বহুবার দাবি রাখা হলেও ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হয়নি কেন? তখন শুধুই কেন্দ্রের দোহাই দেওয়া হতো৷ অথচ, আজ কৃষকদের মুখে হাসি ফুটেছে৷ বিজেপি-আইপিএফটি জোট সরকার সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যবস্থা করেছে৷ তাঁর সাফ কথা, জমির সাথে সরাসরি যুক্ত কৃষকদের উপকৃত হওয়ার লক্ষ্যেই মোদী সরকার এই কৃষি বিল এনেছে৷ এখন স্বার্থের জন্য বিলের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷


তিনি জোর গলায় বলেন, আগামীকাল ত্রিপুরার জনজীবন স্বাভাবিক থাকবে৷ অফিস-আদালত, সুকল-কলেজ যথারীতি খোলা থাকবে৷ যানবাহন প্রতিদিনের মতোই চলাচল করবে৷ তাতে কারোর কোনও অসুবিধা যাতে না হয় তার জন্য যুব ও মহিলা মোর্চার কার্যকর্তারা সর্বত্র নজর রাখবেন৷ প্রয়োজনে সাহায্যের জন্য এগিয়ে যাবেন তাঁরা৷ তিনি আবারও মনে করিয়ে দেন, সর্বনাশা বনধ-এর পক্ষে বিজেপি কখনও দাঁড়ায়নি৷ ফলে, জনজীবন স্বাভাবিক রাখার জন্য সবরকম ব্যবস্থা করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top