News Flash

  • Home
  • Uncategorized
  • বনধে মিশ্র সাড়া বিজেপি শাসিত কর্ণাটকে
Image

বনধে মিশ্র সাড়া বিজেপি শাসিত কর্ণাটকে

ব্যাঙ্গালুরু, ৮ ডিসেম্বর (হি. স.) : কৃষকদের ডাকা ভারতজোড়া বনধে মিশ্র ছবি ধরা পড়ল দক্ষিণ ভারতের বিজেপি শাসিত কর্ণাটকে। ভারতের সিলিকন ভ্যালি হিসেবে খ্যাত ব্যাঙ্গালুরুতে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে ব্যাপক স্লোগান দেওয়া হয়। শহরের মৌর্য সার্কেলে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বসে অবস্থান-বিক্ষোভ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার, রামালিঙ্গ রেড্ডি সহ একাধিক কংগ্রেস নেতাকর্মীরা।


শিবকুমার দাবি করেছেন সরকার বলপ্রয়োগ করলেও এদিনের বনধ সফল হয়েছে।সিদ্দারামাইয়া দাবি করেছেন কৃষকদের দুর্দশা দূর করতে ব্যর্থ হয়েছে সরকার। রাজ্যের কৃষক সংগঠন কর্ণাটক কিষান সংঘের তরফ থেকে দাবি করা হয়েছে এদিনের বনধ সর্বাত্মক হয়েছে। সর্বত্র দোকানপাট বন্ধ ছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।


অন্যদিকে, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা দাবি করেছেন বনধের প্রভাব রাজ্যে পড়েনি। রাজনৈতিক ফায়দা তোলার জন্য বনধ ডাকা উচিত নয়। রাজ্যবাসীকে বনধ নিয়ে অযথা মাথা না ঘামিয়ে নিজের কাজ করে যেতে বলেন ইয়েদুরাপ্পা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top