News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির দাবিতে লাগাতার গণবস্থানে বসলেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা
Image

চাকরির দাবিতে লাগাতার গণবস্থানে বসলেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা

আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.)৷৷ চাকরির দাবিতে লাগাতার গণ-অবস্থানে বসেছেন চাকরিচ্যুত শিক্ষকরা৷ পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁদের তিনটি সংগঠন যৌথভাবে আজ সোমবার এই আন্দোলনে শামিল হয়েছে৷ তাঁদের সাফ কথা, চাকরি প্রদানে সরকারের লিখিত প্রতিশ্রুতি মিললেই আন্দোলন প্রত্যাহার করা হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় পূর্বতন বামফ্রন্ট সরকারের ভুল নীতির কারণে চাকরির জন্য ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল৷ এর পর সুপ্রিম কোর্টও তাঁদের চাকরি বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছিল৷ তবে ত্রিপুরায় বিদ্যালয় পরিচালনায় অসুবিধার বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের অ্যাডহক ভিত্তিতে নিয়োগে অনুমতি দিয়েছিল৷ গত ৩১ মার্চ তাঁদের অ্যাডহক ভিত্তিতে চাকরির মেয়াদ সমাপ্ত হয়ে গেছে৷ ফলে, তাঁরা এখন চাকরির স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন শুরু করেছেন৷


অবশ্য ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট তাঁদের চাকরির যাওয়ার পর লকডাউনের সময় আর্থিক সহায়তা দিয়েছিল৷ এমন-কি, তাঁদের জন্য শূন্যপদ খুঁজে বরে করেছে৷ ইতিমধ্যে ৪,০০০ অশিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার৷ শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্টের রায় মেনে চাকরিচ্যুত শিক্ষকদের ওই অশিক্ষক পদে নিয়োগে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে৷ ইতিপূর্বেও চাকরিচ্যুত শিক্ষকদের টেট পরীক্ষায় বসার জন্য বিএড ছাড় দেওয়া হয়েছিল৷ সম্প্রতি অশিক্ষক পদে নিয়োগে পরীক্ষার বন্দোবস্ত রয়েছে৷ কিন্তু চাকরিচ্যুত শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন৷

আজ গণ-অবস্থানে অংশগ্রহণকারী চাকরিচ্যুত শিক্ষকদের জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যা ডালিয়া দাস বলেন, ত্রিপুরা সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের সমস্যার স্থায়ী সমাধান করবে৷ অথচ, বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার এতদিন পরও সমস্যা সমাধানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ তাঁর দাবি, দুমাস আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের চাকরির স্থায়ী সমাধান করবেন৷ সেই প্রতিশ্রুতিরও খেলাপ করা হয়েছে৷ তাই, আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি৷ তাঁর সাফ কথা, চাকরির স্থায়ী সমাধানের লিখিত প্রতিশ্রুতি মিললেই আন্দোলন প্রত্যাহার করা হবে৷ নয়তো, লাগাতার গণ-অবস্থান জারি থাকবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top