নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ ডিসেম্বর৷৷ বিশালগড় থানাধীন হরিশ নগর এলাকায় চলন্ত রেলের ধাক্কায় নিহত হল এক যুবক৷ ঘটনাটি ঘটে বিকাল আনুমানিক চারটায়৷সাব্রুম থেকে আগরতলা ফেরার পথে রেলের ধাক্কায় অর্জুন ত্রিপুরা (১৮) নিহত হয় এবং তার তিনজন বন্ধু সহ রেললাইনের উপর দিয়ে যাওয়ার পথে ঘটে দুর্ঘটাটি৷
যুবক পেশায় একজন বিদ্যুৎকর্মী৷ বাড়ি সাব্রুম এলাকায়৷ বিশালগড়ে বিদ্যুৎ অফিসে বেসরকারি কর্মী হিসাবে নিযুক্ত৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করছে বলে জানা গেছে৷

