News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহরক্ষী বাহিনীর অবদান অস্বীকার করা যায় না : রাজস্বমন্ত্রী
Image

গৃহরক্ষী বাহিনীর অবদান অস্বীকার করা যায় না : রাজস্বমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ৬ ডিসেম্বর ৫৮ তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহ রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস৷ সেই উপলক্ষ্যে এইদিন মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এডি নগরস্থিত পুলিশ গ্রাউন্ডে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস যাদব, রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজিব সিং সহ আরক্ষা দপ্তরের আধিকারিকরা৷


অনুষ্ঠানে ৬ টি প্লেটুনে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়৷ তার মধ্যে ৪ টি প্লেটুন ছিল হোম গার্ডের, একটি প্লেটুন ছিল এস.ডি.আর.এফ-এর, ও বাকি একটি প্লেটুন ছিল সিভিল ডিফেন্স-এর৷ কুচকাওয়াজ প্রদর্শন শেষে অভিবাদন গ্রহণ করে রাজস্ব মন্ত্রী এন.সি দেববর্মা৷ এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী এন.সি দেববর্মা বলেন স্বাধীনতার পর দেশে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহ রক্ষী বাহিনীর কাজ কর্ম প্রশংসনীয়৷


নিরবচ্ছিন্ন ভাবে তারা তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে৷ যখনই দেশে কোন ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তখনই অসামরিক প্রতিরক্ষা এবং গৃহ রক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে৷ তাই তাদের অবদান অস্বীকার করা যায়না৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধে এই দুই বাহিনীর অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে৷ উত্তর-পূর্বাঞ্চলের সন্ত্রাস দমন করতে গিয়ে এই দুই বাহিনীর যে সকল জওয়ান আত্মবলিদান দিয়েছে, তাদের প্রতি এইদিন শ্রদ্ধা জানান মন্ত্রী এন.সি দেববর্মা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top