News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম পথিকৃত ছিলেন আম্বেদকর : উপমুখ্যমন্ত্রী
Image

সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম পথিকৃত ছিলেন আম্বেদকর : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ড.বি আর আম্বেদকরের ৬৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এক শ্রদ্ধা’লি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ড় বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধান অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷


এছাড়াও আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সাংসদ প্রতিমা ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার (দেব), বিধায়ক রঞ্জিৎ দাস, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব সহদেব দাস ও অধিকর্তা সন্তোষ দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, খাদ্য, জনসংভরণ এবং ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা তপন দাস সহ অন্যান্যরা৷

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশের উত্তরে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, আমাদের দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অন্যতম পথিকৃত ছিলেন ড.বি আর আম্বেদকর৷ তপশিলী জাতি, জনজাতি, নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তিনি সারা জীবন কাজ করে গেছেন৷ ভারতবর্ষের সংবিধান রচনায় তার অবদান ছিলো অনস্বীকার্য৷ বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সাংবাদিকদের বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের মূল ােতে ফিরিয়ে আনতে এবং তাদের অধিকার রক্ষার কাজে ড় বি আর আম্বেদকর কাজ করে গেছেন৷ অনুষ্ঠান উপলক্ষে শিল্পীরা ভজন ও রবীন্দ্র সংগীত পরিবেশন করেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top