News Flash

  • Home
  • Uncategorized
  • গোহত্যা রোধে বিল আনতে চলেছে কর্ণাটক সরকার
Image

গোহত্যা রোধে বিল আনতে চলেছে কর্ণাটক সরকার

বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর (হি. স.): রাজ্যে গরু হত্যা রোধ করতে আইন প্রণয়ন করতে চলেছে কর্ণাটক সরকার। সোমবার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা জানিয়েছেন, বিধানসভার চলতি অধিবেশনের মধ্যেই গোহত্যা বিরোধী বিল পেশ করা হবে। কিন্তু লাভ জিহাদের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য বিল এখনই পেশ করা হবে না।


সোমবার সাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ ডিসেম্বর মঙ্গলবার কৃষকরা যে ভারত বনধ ডেকেছে তার কোন প্রয়োজন ছিল না। কারণ আন্দোলনরত কৃষকদের সঙ্গে ক্রমাগত কথা বলে চলেছে কেন্দ্রীয় সরকার।  


উল্লেখ করা যেতে পারে, গরু রক্ষার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি লাভ জিহাদের বিরুদ্ধেও আইন প্রণয়নে উদ্যত এই সকল রাজ্যগুলি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top