News Flash

  • Home
  • Uncategorized
  • বেলা এগারোটায় শুরু, বিকেল তিনটে পর্যন্ত ভারত বনধ : বিকেইউ
Image

বেলা এগারোটায় শুরু, বিকেল তিনটে পর্যন্ত ভারত বনধ : বিকেইউ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে ভারতীয় কিশান ইউনিয়ন (বিকেইউ)। ‘ভারত বনধ’-এর জন্য সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তাই বেলা এগারোটা থেকে শুরু হবে বনধ এবং চলবে বিকেল তিনটে পর্যন্ত। সোমবার এমনটাই জানিয়েছেন ভারতীয় কিশান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত। বিকেইউ-র মুখপাত্র রাকেশ তিকাইত জানিয়েছেন, ‘আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল এবং শান্তিপূর্ণভাবেই চলবে। মঙ্গলবারের ভারত বনধ বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে। বিরোধিতা বোঝাতেই আমাদের প্রতীকী প্রতিবাদ। এটাই বোঝানোর চেষ্টা যে, ভারত সরকারের কিছু নীতিকে আমরা মানতেই পারছি না।’


রাকেশ তিকাইত আরও জানান, সাধারণ মানুষের সমস্যা হোক, সেটা আমরা কখনওই চাইব না। তাই বেলা এগারোটা থেকে শুরু হবে প্রতিবাদ, যাতে সকলে সময়ের মধ্যেই অফিসে পৌঁছে যেতে পারেন। বিকেল তিনটের সময় অফিসগুলিতে কাজের সময়ের শেষ হবে। প্রতিবাদ চলাকালীন অ্যাম্বুলেন্স, এমনকি বিয়েবাড়ির যাত্রীদের কোনও বাধা দেওয়া হবে না। নিজেদের কার্ড দেখালেই সকলে যেতে পারবেন।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top