News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা প্রতিষেধক আসতে আর বেশি দেরি নেই, আশা প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

করোনা প্রতিষেধক আসতে আর বেশি দেরি নেই, আশা প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি. স): করোনা প্রতিষেধক আসতে আর বেশি  দেরি নেই। সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় মেট্রো প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা প্রতিষেধকের অপেক্ষা গোটা দেশবাসী করছে। সম্প্রতি বৈজ্ঞানিকদের সঙ্গে বৈঠকে প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন যে তাঁর মনে হয় করোনা প্রতিষেধক আসতে আর বেশি দেরি নেই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রতিষেধক আসছে ততক্ষণ পর্যন্ত কোন রকমের গাফিলতি করলে চলবে না। মাস্ক পরা এবং দুই গজের দূরত্ব বজায় রাখা একান্ত আবশ্যক বলে মনে করেন তিনি। করোনা পরিস্থিতির জেরে কর্মসংস্থান বিপর্যস্ত হয়ে পড়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পর্যটন ক্ষেত্র। দেশের পর্যটন শিল্পকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র যে তৎপর, তার উপর আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পর্যটন এমন একটা ক্ষেত্র যেখানে প্রত্যেকের রোজগারের সুযোগ রয়েছে। ই ভিসায় আরও বেশিসংখ্যক দেশকে সংযোগ করার পাশাপাশি হোটেল ঘরের ভাড়ার ওপর কর অনেক কমিয়ে দেওয়া হয়েছে। স্বদেশ দর্শন এবং প্রসাদ প্রকল্পের মাধ্যমে পর্যটকদের আকর্ষিত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার ফলে ট্রাভেল এন্ড ট্যুরিজম কম্পিটিটিভ ইনডেক্সে ভারত ৩৪ তম স্থানে উঠে এসেছে। ২০১৩ সালে ভারত ৬৫ তম স্থানে ছিল। করোনা পরিস্থিতি কেটে গেলে পর্যটন শিল্প আবার নিজেকে মেলে ধরতে সক্ষম হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top