News Flash

  • Home
  • Uncategorized
  • জসপ্রীত বুমরাহকে ছুঁলেন যুজবেন্দ্র চাহাল
Image

জসপ্রীত বুমরাহকে ছুঁলেন যুজবেন্দ্র চাহাল

সিডনি, ৬ ডিসেম্বর(হি.স.):    জসপ্রীত বুমরাহকে ছুঁলেন যুজবেন্দ্র চাহাল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জসপ্রীত বুমরাহর ৫৯টি উইকেট দখলের রেকর্ড ছুঁলেন চাহাল। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে একটি উইকেট নিয়ে বুমরাহকে ছুঁয়ে ফেললেন যুজবেন্দ্র।


দেশের জার্সিতে ৫০ ম্যাচে বুমরাহ নিয়েছেন ৫৯টি উইকেট। চাহাল ৪৪ ম্যাচে দখল করেন ৫৯টি উইকেট। সিরিজের তৃতীয় ম্যাচেই বুমরাহকে টপকে এককভাবে রেকর্ড নিজের নামে করার সুযোগ রয়েছে যুজবেন্দ্রর সামনে। ভারতের হয়ে সর্বোচ্চ টি-২০ উইকেট শিকারিদের তালিয়ায় তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৬ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৫২টি উইকেট। ভুবনেশ্বর কুমার নিয়েছেন ৪৩ ম্যাচে ৪১ উইকেট। তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।


এদিন চাহাল সিডনিতে ৪ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। তার আগে ক্যানবেরায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রবীন্দ্র জাদেজার কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র। সেই ম্যাচে ৪ ওভারে বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন তিনি। ক্যানবেরায় ম্যাচের সেরার পুরস্কারও জেতেন চাহাল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top