News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে ঘুমন্ত মহিলাকে ছুরিকাহত

মেলাঘরে ঘুমন্ত মহিলাকে ছুরিকাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ সিপাহীজলা জেলার মেলাঘর থানা এলাকার চণ্ডীগড়ের কালাপানিয়া এলাকায় এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাহত করেছে দুষৃকতিকারীরা৷ ছুরিকাঘাতে আহত মহিলার নাম রত্না নম৷


সংবাদ সূত্রে জানা গেছে গতকাল রাতে ওই মহিলা নিজের ঘরেই ঘুমিয়ে পড়েছিলেন৷ দুই দুষৃকতিকারী এসে তার ঘরে ঢুকে তাকে ছুরিকাহত করে৷মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ এদিকে ঘটনা সংঘটিত করে দুসৃকতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজন রা ছুরিকাঘাতে রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যান৷
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেলাঘর হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এ ব্যাপারে মেলাঘর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত দুষৃকতিকারীদের আটক করতে পারেনি পুলিশ৷

ঘটনাকে কেন্দ্র করে চন্ডিগড় এর কালাপানিয়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ পুলিশ ও দুষৃকতিকারীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে বলে জানা যায়৷ কেন এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে মহিলাকে ছুরিকাহত করে হত্যার চেষ্টা করেছিল দুসৃকতিকারীরা৷ বর্তমানে ছুরিকাঘাতে আহত মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top