News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন কংগ্রেসের
Image

কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন কংগ্রেসের

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ৮ ডিসেম্বর, মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠনগুলির। কৃষকদের ডাকা এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, আরজেডি, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর পর এই বনধকে সমর্থন জানাল কংগ্রেস।


 রবিবার রাজধানী দিল্লিতে দলের সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, ৮ ডিসেম্বরের ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। ওইদিন দেশের মধ্যে থাকা কংগ্রেসের প্রতিটি দলীয় কার্যালয়ে থেকে বিক্ষোভ প্রদর্শন করা হবে। কৃষকদের জন্য রাহুল গান্ধীর সমর্থনকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্ষোভ সাফল্যমন্ডিত করে তোলাই লক্ষ্য কংগ্রেসের।


দিল্লি সীমান্তবর্তী এলাকায় কৃষকদের বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে পবন খেরা জানিয়েছেন, ভারতে কৃষকদের বিক্ষোভ সাক্ষী গোটা বিশ্ব থেকেছে। তীব্র শীতের রাতে রাজপথে বসে সরকারকে নিজেদের কথা শোনানোর জন্য কৃষকদের যে মরিয়া চেষ্টা সবাই দেখেছে। এমন পরিস্থিতিতে কি করে তৈরি হল সেই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরী। করোনা মহামারীর মধ্যে জুন মাসে তাড়াহুড়ো করে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। নিজেদের কর্পোরেট বন্ধুদের খুশি করতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

 উল্লেখ করা যেতে পারে, শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে কৃষক সংগঠনের নেতাদের বৈঠক অমীমাংসিত থেকে যায়। নতুন তিনটি আইন বাতিলের দাবিতে অনড় থাকে কৃষক সংগঠনের নেতারা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নতুন তিনটি আইন সংশোধন করা হবে। কিন্তু বাতিল করা হবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top