News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের ভারত বনধকে সমর্থন আপের
Image

কৃষকদের ভারত বনধকে সমর্থন আপের

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.):আগামী ৮ ডিসেম্বর, মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানাল আম আদমি পার্টি (আপ)। দলের নেতা গোপাল রাই নিজের টুইট বার্তায় রবিবার লিখেছেন, ৮ ডিসেম্বর কৃষকদের নেতৃত্ব ডাকা ভারত বনধকে সমর্থন করার জন্য দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন আম আদমি পার্টির কনভেনার তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি দেশের সাধারণ জনগণকে ও কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন তিনি।


 গোপাল রাই নিজের অপর একটি টুইট বার্তায় লিখেছেন, বিগত বেশ কয়েকদিন ধরে কৃষকরা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব। শীতের রাতে রাজপথে খোলা আকাশের নিচে কৃষকদেরকে ঘুমোতে বাধ্য করা হচ্ছে। আলোচনার নাম করে গোটা প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার কৌশল নিয়েছে সরকার। কৃষকরা যখন কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে সরব। তখন সরকারও এই আইনের ভালো দিকগুলো তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে। কৃষকরা ফসল ফলায়। তারা ভাল করেই জানে কোনটা ঠিক আর কোনটা ভুল।
 উল্লেখ করা যেতে পারে, আরজেডি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, বামপন্থী দলগুলোর পর এবার কৃষকদের পাশে এসে দাঁড়াল আম আদমি পার্টি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top