News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্যে ভরা গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন আম্বেদকর : উপরাষ্ট্রপতি
Image

সাম্যে ভরা গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন আম্বেদকর : উপরাষ্ট্রপতি

চেন্নাই, ৬ ডিসেম্বর (হি. স.): ভারতীয় সংবিধানের স্থপতিকার ড. ভীমরাও বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন উপরাষ্ট্রপতি তথা সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।


 রবিবার দুপুরে নিজের টুইট বার্তায় উপরাষ্ট্রপতি লিখেছেন, ভারতীয় সংবিধানের স্থপতিকার ড. ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য রইল। সামাজিক ও আর্থিক দিক দিয়ে সাম্যে ভরা গণতন্ত্রের স্বপ্ন তিনি দেখেছিলেন। সেই স্বপ্নকে সার্থক করে তোলার দায়িত্ব প্রত্যেকের। এদিন দক্ষিণের রাজ্য তামিলনাডুর রাজধানী চেন্নাইয়ের রাজভবনে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপরাষ্ট্রপতি।


 উল্লেখ করা যেতে পারে, সমাজ সংস্কারক, অর্থনীতিবীদ, রাজনীতিবিদ হিসেবে দেশকে ক্রমাগত সেবা করে গিয়েছিলেন ভীম রাও আম্বেদকর। দলিতদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা দেশজুড়ে। ভারতীয় সংবিধানের অন্যতম স্থপতিকার আম্বেদকর নিজের সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top