News Flash

  • Home
  • Uncategorized
  • ফুটপাথ থেকে ভবঘুরে মহিলা ও তার দুই শিশু সন্তানের উদ্ধার অভিযান ঘিরে ধুন্দুমার
Image

ফুটপাথ থেকে ভবঘুরে মহিলা ও তার দুই শিশু সন্তানের উদ্ধার অভিযান ঘিরে ধুন্দুমার

আগরতলা, ৪ ডিসেম্বর (হি.স.)৷৷ ফুটপাথ থেকে মা সহ দুই শিশুকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে প্রশাসন৷ ওই অভিযানকে ঘিরে আগরতলার আইজিএম হাসপাতাল চত্ত্বরে শোরগোল পড়েছিল৷ কারণ, ওই মহিলা কিছুতেই হোমে যেতে রাজি হচ্ছিলেন না৷ বার বার চিৎকার করে বলছিলেন, দুই শিশুকে নিয়ে তিনি ফুটপাথেই দিন গুজরান করবেন৷ টিসিপিসিআর এবং মহিলা কমিশনের বক্তব্য, ইতিপূর্বেও ওই মহিলাকে হোমে পাঠানোর চেষ্টা হয়েছিল৷ কিন্তু, তিনি যেতে চাইছেন না৷ কিন্তু, সরকারি সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শিশু নিয়ে কোনও মহিলা ফুটপাথে থাকবেন, তা মেনে নেওয়া যায় না৷ তাই, আজ প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে৷


প্রসঙ্গত, আগরতলার আইজিএম হাসপাতালের সামনে ফুটপাথে বেশ কিছুদিন ধরে এক মহিলা দুই শিশু সন্তানকে নিয়ে থাকেন৷ ইতিপূর্বে প্রশাসন এবং টিপিসিআর ও চাইল্ড লাইন থেকে ওই মহিলাকে শিশু সহ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছিল৷ তখন তিনি যেতে রাজি হননি৷ বরং ইট-পাটকেল ছুঁড়ে সকলকে তাড়িয়ে দিয়েছেন৷


এ-বিষয়ে টিসিপিসিআর চেয়ারম্যান নীলিমা ঘোষ বলেন, শিশু সন্তান নিয়ে ফুটপাথে জীবনযাপনের পেছনে ওই মহিলার অন্য ধান্দা রয়েছে৷ কারণ, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তিনি যেতে চাইছেন না৷ তাঁর কথায়, শিশুর ভরণ-পোষণ এবং মহিলার থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷ তবুও তিনি যেতে চাইছেন না৷ বরং, গতবার আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছেন, নোংরা ভাষায় গালিগালাজ করেছেন৷ নীলিমা ঘোষ জানিয়েছেন, ডিসিপিও, সদর মহকুমা প্রশাসন, টিসিপিসিআর, চাইল্ড লাইন এবং মহিলা কমিশন যৌথ অভিযান চালিয়ে দুই শিশু সহ মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের এখন মঙ্গলালোক হোমে রাখার ব্যবস্থা হবে৷


রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, আড়াই বছর ধরে ওই মহিলাকে হোমে পাঠানোর চেষ্টা চলছে৷ কিন্তু, তার তীব্র আপত্তিতে শিশু ও মাকে হোমে পাঠানো সম্ভব হচ্ছিল না৷ বর্ণালী গোস্বামীর কথায়, সরকারি সমস্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কোনও মহিলাকে ফুটপাথে জীবন-যাপন করা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ তাই, আজ তাকে বলপূর্বক হোমে পাঠানোর ব্যবস্থা হয়েছে৷ মহিলা কমিশনের চেয়ারপার্সনের দাবি, সরকার ওই মহিলা এবং তার দুই শিশু সন্তানের সমস্ত দায়িত্ব বহন করবে৷ শিশুদের পড়াশুনা এবং তাদের থাকা-খাওয়ার সমস্ত ব্যয় সরকারি কোষাগার থেকে হবে৷


এদিকে, ওই মহিলাকে পুলিশ তুলে নিয়ে গেলেও হোমে যেতে তার আপত্তি রয়েছে বলে বার চিৎকার করছিলেন৷ তার বক্তব্য, ফুটপাথেই দুই সন্তান নিয়ে ভালো রয়েছেন৷ ভিক্ষা করে দিন দিব্যি কেটে যাচ্ছে৷ তাই, তিনি হোমে যাবেন না৷ বার বার চিৎকার করে দুই সন্তানকে ফিরিয়ে দিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top