News Flash

  • Home
  • Uncategorized
  • লাভ জিহাদ রুখতে মধ্যপ্রদেশ সরকারের ধর্ম স্বতন্ত্র বিল
Image

লাভ জিহাদ রুখতে মধ্যপ্রদেশ সরকারের ধর্ম স্বতন্ত্র বিল

ভোপাল, ৫ ডিসেম্বর (হি. স.): বেটি বাঁচাও অভিযানের মতোই নারী সুরক্ষা নিশ্চিত করতে কার্যকারী ভূমিকা পালন করবে মধ্যপ্রদেশ সরকারের ধর্ম স্বতন্ত্র বিল ২০২০। শনিবার এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


মধ্যপ্রদেশের  রাজধানী ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিদ্বেষপূর্ণ মানসিকতা নিয়ে কম বয়সী মেয়েদের বিপথগামী করাটা খুবই সহজ। পরবর্তী সময়ে এই সকল মেয়েদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ধর্ম স্বতন্ত্র বিল ২০২০ হচ্ছে মধ্যপ্রদেশের বেটি বাঁচাও অভিযান। এদিন এই বিল নিয়ে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। লাভ জিহাদে দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল হবে। সেই প্রস্তাব এই বিলে দেওয়া রয়েছে। যে কাজী বা মৌলবী ধর্মান্তরিতকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তেমনি বিধান এই বিলে দেওয়া রয়েছে। জোর করে বিয়ে দেওয়া, ধর্মান্তরিতকরণ অভিযোগ মেয়ের বাড়ির পরিবারের লোক পুলিশের কাছে করতে পারবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top