News Flash

  • Home
  • Uncategorized
  • ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর
Image

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি. স.): ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি এবং কৃষি উৎপাদন বাজার কমিটি এপিএমসি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

দিল্লির সীমান্তবর্তী এলাকায় বিগত আট দিন ধরে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লিজুড়ে। দিল্লির বিজ্ঞান ভবনে একাধিকবার কৃষকদের সঙ্গে সরকারপক্ষের বৈঠকে বসা  সত্বেও কোনও সুরাহা বেরিয়ে আসেনি। ৩ ডিসেম্বরের বৈঠকে সরকার কৃষকদেরকে বলেছিল যে নতুন আইন সংশোধিত করা হবে। এমএসপি-র ওপর কোনও কাটছাঁট করা হবে না । কিন্তু কৃষকরা নতুন তিনটি কৃষি আইন বাতিলের পক্ষে। এমন পরিস্থিতিতে শনিবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং কৃষি উৎপাদন বাজার কমিটির অনুপস্থিতিতে বিহারের কৃষকরা দুর্ভোগে রয়েছে। এখন প্রধানমন্ত্রী নিজে গোটা দেশকে এতে ঠেলে দিতে মরিয়া হয়ে উঠেছে। ফলে এমন পরিস্থিতিতে দেশবাসীর কর্তব্য কৃষকদের পাশে গিয়ে দাঁড়ানো।

উল্লেখ করা যেতে পারে, আজ ফের বিজ্ঞান ভবনে কৃষকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবে কেন্দ্র। তার আগে কিষান মহাপঞ্চায়েতের সভাপতি রামপাল জাঠ জানিয়েছেন, নতুন তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য থাকার বিষয়ে লিখিত দিতে হবে কেন্দ্রকে। আজকের বৈঠকে যদি নিষ্পত্তি না হয় তবে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে রাজস্থানের কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। তাদের লক্ষ্য থাকবে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top