News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চম দফার বৈঠকের দিনও নিজেদের আনা খাবারই খেলেন কৃষক নেতারা
Image

পঞ্চম দফার বৈঠকের দিনও নিজেদের আনা খাবারই খেলেন কৃষক নেতারা

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে পঞ্চম দফার বৈঠকের দিনও সরকারি আতিথেয়তা নিলেন না কৃষক প্রতিনিধিরা। কৃষক বিক্ষোভ সামাল দিতে দিল্লির বিজ্ঞান ভবনে পঞ্চম দফার বৈঠক । এদিনও নিজেদের আনা খাবারই খেলেন কৃষক নেতারা । শনিবার সকালেই বিজ্ঞান ভবনে তাঁদের জন্য খাবার পৌঁছে দিয়ে গিয়েছিল একটি গাড়ি। সেই খাবারই খেলেন তাঁরা।    

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড় প্রতিনিধিরা। এদিকে কেন্দ্র তাঁদের সেই প্রস্তাবে গররাজি। বরং আইনে সংশোধন করার পালটা প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রস্তাব অবশ্য মানতে নারাজ কৃষকরাও। ফলে এদিনের আলোচনায় বৈঠকের জট কাটবে কি না, তা এখনও অনিশ্চিত।

এর আগের বৈঠকেও কৃষকদের আতিথেয়তার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল সরকার। কিন্তু তা গ্রহণ করেননি কৃষক প্রতিনিধিরা। নিজেদের আনা খাবারই খান তাঁরা। এদিনও তার ব্যতিক্রম হল না। কর সেবা গাড়িতে তাঁদের খাবার সকালেই পৌঁছে গিয়েছিল বিজ্ঞান ভবনে। লঙ্গরখানা থেকেই এসেছিল তাঁদের খাবার। বিজ্ঞানভবনের বারান্দায় মাটিতে বসেই সেই খাবারই গ্রহণ করলেন তাঁরা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top