News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত আটজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত আটজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/উদয়পুর/চুড়াইবাড়ি, ৪ ডিসেম্বর৷৷ ফের যান দুর্ঘটনায় আহত তিন যুবক৷ আজ সন্ধ্যা আনুমানিক ৫ ঘটিকায় শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হয় তিন যুবক৷ আহতরাহলো শান্তির বাজার মহকুমার বগাফার অনুরাম পাড়া এডিসি ভিলেজের বাসিন্দা অতীন্দ্র রিয়াং (১৯), বিধিসাম রিয়াং ( ১৯) ও উজান লাউগাং এর বাসিন্দা লালু প্রসাদ রিয়াং (১৮)৷


জানা যায় তিন যুবক একটি বাইকেকরে শান্তির বাজার থেকে বাইখোড়ার উদ্দ্যেশ্যে রওয়া হয়েছিলো৷ হঠাৎকরে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে পেছনথেকে একটি মারুতি গাড়ী বাইটিরমধ্যে ধাক্কাদেয়৷ এতেকরে তিন যুবক বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পরেযায়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকলবাহীনির কর্মীরা ঘটনাস্থল উপস্থিতহয়ে আহত যুবকদের ঘটনাস্থল থেকে উদ্ধারকরে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলাহাসপালে নিয়ে আসে৷ বর্তমানে তিনযুবকের শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷


এদিকে, শুক্রবার উদয়পুরের চন্দ্রপুর বেলতলী লোকনাথ আশ্রম সংলগ্ণ সিদ্দিক্কার ডাউন এলাকায় দুই মালবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই জন৷ ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে বিলোনিয়া যাওয়ার পথে একটি ট্রাক চন্দ্রপুর বেলতলী লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায় অপর দিকে চন্দ্রপুর গোডাউন থেকে চাল বোঝাই করে আসা ট্রাকের সংঘর্ষ ঘটে৷ এতে ২৩ বছর বয়সী আক্তার মিয়া গুরুতর ভাবে আহত হওয়ায় পরবর্তীতে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অগ্ণিনির্বাপক দপ্তরকে খবর দিলে দফতরের কর্মীরা এসে আহত চালককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয উন্নত চিকিৎসার জন্য৷অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন যে দ্রুত দ্রুতগতিতে থাকার ফলে ঘটে এই বিপত্তি৷


যান দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছেনা রাজ্যে৷ প্রতিদিনই রাজ্যের কোন না কোন প্রান্তে যান দুর্ঘটনা ঘটেই চলেছে৷ আজ উত্তরের ধর্মনগর মহকুমার অন্তর্গত বটরশি এলাকায় পানিসাগরের দিক থেকে আসা সুকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ধর্মনগরের অভিমুখ থেকে যাওয় একটি টাটা ম্যাজিক গাড়ীর৷এই যান দুর্ঘটনার ফলে আহত হয় মোট ৩ জন৷ যার মধ্যে সুকটি চালক কালিঞ্জয় লিয়াং(২৮) এর অবস্থা আশঙ্কাজনক৷ঘটনার সাথে সাথেই স্থানীয়রা ধর্মনগর অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা গুরুত্বরভাবে আহত সকলকেই উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷ সুকটি ও গাড়ি দুটিকেই ধর্মনগর থানায় নিয়ে আসা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top