News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, সক্রিয় ৪৫৫ জন
Image

রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, সক্রিয় ৪৫৫ জন

আগরতলা, ৪ ডিসেম্বর (হি. স.)৷৷ রাজ্যে করোনার প্রকোপ আপাতত কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে৷ কিন্তু, তাতে নিশ্চিন্ত হওয়ার কোন সুযোগ নেই৷ কারণ, সারা দেশে দ্বিতীয় পর্যায়ের প্রকোপ বিভিন্ন রাজ্য-কে কাবু করতে শুরু করে দিয়েছে৷ ফলে, ত্রিপুরায় দ্বিতীয় পর্যায়ের প্রকোপ ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এখন ক্রমশ সুস্থতার হার বেড়ে চলেছে৷ কারণ, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ত্রিপুরায় এখন মাত্র ৪৫৫ জন৷


স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ২২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, ৩৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ কিন্তু, ৬২ জন করোনা থেকে মুক্তি লাভ করেছেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২৪ ঘন্টায় একজনও করোনা আক্রান্ত হয়ে মারা যাননি৷

এক্ষেত্রে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী বলেই ধরে নেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে আরও জানা গেছে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫ লক্ষ ৩৫ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ৩২,৮৩৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু, এখন পর্যন্ত ৩১,৯৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে, সক্রিয় করোনা আক্রান্ত সারা ত্রিপুরায় রয়েছেন ৪৫৫ জন৷
ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৬৯ জনের করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে৷ মাঝে মৃত্যুর হার প্রচন্ড বেড়ে গিয়েছিল৷ কিন্তু, এখন অনেকটাই কমেছে মৃতের সংখ্যা৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে প্রকাশ, ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.১৫ শতাংশ৷ সেই তুলনায় সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ৷ তাছাড়া, মৃতের হার ১.১২ শতাংশ৷ এদিকে, ত্রিপুরায় প্রতি দশ লাখে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৯২৬৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top