News Flash

  • Home
  • Uncategorized
  • টিআরটিসির এমডিকে স্মারক ওয়ার্কাস ইউনিয়নের
Image

টিআরটিসির এমডিকে স্মারক ওয়ার্কাস ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের কাছে ৭ দফা দাবিতে শুক্রবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ওয়ার্কার্স ইউনিয়ন৷ সংগঠনের এক প্রতিনিধি দল ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন৷
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজ্য সরকারের কর্মচারীদের মত ত্রিপুরা সড়ক পরিবহন নিয়মে কর্মরত কর্মচারীদের১৯৯৫ সাল থেকে পেনশন ব্যবস্থা চালু করতে হবে৷

ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের অনিয়মিত সমস্ত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে৷ত্রিপুরা সড়ক পরিবহন নিয়োগ দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ডেপুটেশন প্রদানকালে তারা আরও অভিযোগ করেছেন গত বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা সড়ক পরিবহন নীরবে একাংশের দুর্নীতিগ্রস্ত কর্মচারী নিগমের সম্পত্তি নষ্ট করেছে৷
তারা নানা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রয়েছে৷এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত গ্রামে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ম্যানেজিং ডিরেক্টর এসব বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top