News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়ে উপকূলকে সুরক্ষা দিয়ে চলেছে নৌবাহিনী : প্রধানমন্ত্রী
Image

নির্ভয়ে উপকূলকে সুরক্ষা দিয়ে চলেছে নৌবাহিনী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাসের ৪ তারিখ নৌ দিবস। বছরের পর বছর ভারতের উপকূল রক্ষা করে চলেছে নৌবাহিনী। নৌ দিবসে ভারতীয় নৌ বাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নৌ দিবসে আমাদের নির্ভীক নৌবাহিনী এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা। নির্ভীকভাবে আমাদের উপকূলকে সুরক্ষা প্রদান করছে নৌবাহিনী এবং প্রয়োজনের সময় মানবিক সহায়তাও করছে। এই দিন আমরা শতাব্দী প্রাচীন ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যকেও স্মরণ করছি।’


৪ ডিসেম্বর নৌ দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত–পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top