News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের রায়ে পঞ্চায়েতের সদস্যপদ ফিরে পেলেন ৩ জন
Image

আদালতের রায়ে পঞ্চায়েতের সদস্যপদ ফিরে পেলেন ৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ কৈলাসহরের ফুলতলি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত ৩ জন সদস্যের সদস্যপদ খারিজ করার বিডিও জারি করা নির্দেশ উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে৷ উচ্চ আদালতের ডিভিশন ব্যাঞ্চ এই মামলার রায় দিয়ে দিয়েছেন৷


প্রঙ্গত, ফুলতলি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি প্রমীলা সিংনহা, রঞ্জিত সিন্হা ও মৃদুল সিনহা প্রধান ও উপপ্রধান নির্বাচনে বিজেপির হুইপ অমান্য করেছেন বলে বিডিওর কাছে অভিযোগ করেছিল বিজেপি৷ তাঁরা হুইপ অমান্য করে ভোট দেওয়াতে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হতে পারেনি৷ তারপর বিডিও ৩ জনের সদস্যপদ খারিজ করে তিনটি নোটিশে৷

এই ব্যাপারে উচ্চ আদালতে মামলা হয়৷ মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং আদালত জানিয়েছে প্রধান ও উপপ্রধান নির্বাচনের পূর্বে ওই তিনজনকে দলের তরফ থেকে হুইপ জারি করা হয়নি৷ তাছাড়া প্রধান ও উপপ্রধান নির্বাচনে দলীয় হুইপ যথেষ্ট নয়৷ আদালতের রায়ে উক্ত তিনজন পঞ্চায়েতের সদস্যপদ ফিরে পেলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top