News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায়বিকল ইঞ্জিন,অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীকুল
Image

তেলিয়ামুড়ায়বিকল ইঞ্জিন,অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীকুল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ডিসেম্বর৷৷ মাঝপথেই যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন৷ খোয়াই জেলায় তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ণ লাখাই বাজার এলাকায় সংঘটিত এ ঘটনায় দুভর্োগের শিকার হন যাত্রীগণ৷ ঘণ্টাখানেক পর আগরতলা থেকে অতিরিক্ত ইঞ্জিন গিয়ে ওই ট্রেন গন্তব্যে নিয়ে আসে৷


আজ ধর্মনগর থেকে যাত্রী নিয়ে রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল যাত্রীবাহী ডেমু ট্রেন৷ ওই ট্রেন তেলিয়ামুড়া স্টেশনে যাত্রী নিয়ে পুনরায় যাত্রা শুরু করে৷ কিন্তু তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে রওয়ানা দিয়ে কিছুদূর যেতেই যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায় ট্রেনটি৷ তাতে দুভর্োগ পোহাতে হয়েছে যাত্রীদের৷ ওই ট্রেনে উত্তর ত্রিপুরা থেকে অনেক সরকারি কর্মচারী, বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক সহ আরও অনেক যাত্রীসাধারণ জরুরি কাজে আসছিলেন৷

এদিকে, রেল বিকল হওয়ার খবর শুনে প্রকৌশলিরা ঘটনাস্থলে ছুটে যান৷ অন্যদিকে অতিরিক্ত ইঞ্জিন ধর্মনগরে রয়েছে বলে রেল সূত্রের খবর৷ ফলে, ওই ট্রেন সেখান থেকে সরানো যাচ্ছিল না৷ তবে আগরতলা থেকে অতিরিক্ত ইঞ্জিন গিয়ে ওই ট্রেন গন্তব্যে নিয়ে আসে৷ তাতে কিছু সময় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে৷ দুপুর আড়াইটা নাগাদ ট্রেনটি আগরতলায় এসে পৌঁছেছে৷

Releated Posts

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top