News Flash

  • Home
  • Uncategorized
  • অশিক্ষক পদে নিয়োগের পরীক্ষায় অংশ নিন, চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর
Image

অশিক্ষক পদে নিয়োগের পরীক্ষায় অংশ নিন, চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর

আগরতলা, ৩ ডিসেম্বর (হি. স.)৷৷ গণতান্ত্রিক আন্দোলন সকলের অধিকার৷ কিন্তু, ত্রিপুরা সরকারের প্রতি আস্থা রেখে সহযোগিতার জন্য চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতি তাঁর আবেদন, অশিক্ষক পদে নিয়োগের পরীক্ষায় অংশ নিন৷ তাতে, ক্ষতি নয়, লাভ-ই হবে৷ তাঁর দাবি, চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের জন্যই ৪০০০ অশিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সাধারণ বেকারদের সাথে তারাও ওই সুযোগ নিতে পারবেন৷ এক্ষেত্রে তাদের জন্য সুপ্রিম কোর্টের রায় মেনে বয়স ছাড় দেওয়া হবে৷


প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর থেকে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের তিনটি সংগঠন যৌথভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে৷ গণবস্থান দিয়ে তারা আন্দোলন শুরু করতে চলেছে৷ তাদের দাবি, ত্রিপুরা সরকার-কে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষকদের চাকুরীর স্থায়ী সমাধান করতে হবে৷ সাথে প্রয়াত চাকুরিচ্যুত শিক্ষকদের পরিবারের একজনকে ডাই-ইন-হারনেসে চাকুরী প্রদান করতে হবে৷

এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে চাকুরিচ্যুত শিক্ষক এবং সাধারণ বেকারদের জন্য অশিক্ষক পদে ৪০০০ শূন্যপদ সৃষ্টি করেছে৷ ইতিমধ্যে ওই শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তিও জারি হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, টিআরবিটি-র মাধ্যমে ৪০০০ শিক্ষক নিয়োগেও ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে৷ এক্ষেত্রেও সাধারণ বেকারদের পাশাপাশি চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সুযোগ নিতে পারবেন৷


এদিন তিনি দাবি করেন, ৪০০০ অশিক্ষক পদে নিয়োগে চাকুরিচ্যুত শিক্ষকদের একটা বড় অংশ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ, দীর্ঘ সময় শিক্ষকতার সাথে যুক্ত থাকায় লিখিত পরীক্ষায় তাঁরা ভাল ফল করতে পারবেন বলেই মনে করা হচ্ছে৷
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের রয়েছে৷ কিন্তু, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে আন্দোলনে ত্রিপুরা সরকারের কোন আপত্তি নেই৷ তবে, আন্দোলনে কোন বাধা যেমন নেই৷ তেমনি আন্দোলনের কোন প্রয়োজনীয়তাও নেই৷ কারণ, আগামীদিনে আরও পদ সৃষ্টির পথ খোলা রাখা হয়েছে৷ তখন চাকুরিচ্যুত সকলেরই চাকুরী-র সুযোগ রয়ে যাচ্ছে, অনুরোধের সুরে বলেন শিক্ষামন্ত্রী৷


তাঁর দাবি, চাকুরিচ্যুত-দের দাবি মাথায় রেখেই আউটসোর্সিং-র পথে হাঁটেনি ত্রিপুরা সরকার৷ তাঁর আবেদন, ৪০০০ অশিক্ষক পদে নিয়োগে সকলে অংশ নিন৷ সাথে তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top