News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের উপকূলবর্তী সুরক্ষা নিশ্চিত করেছে নৌবাহিনী : প্রতিরক্ষা মন্ত্রী
Image

ভারতের উপকূলবর্তী সুরক্ষা নিশ্চিত করেছে নৌবাহিনী : প্রতিরক্ষা মন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): নৌ দিবসে অকুতোভয় ও নির্ভীক ভারতীয় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে লিখেছেন, ‘নৌ দিবস উপলক্ষ্যে এই বিশেষ বাহিনীর প্রত্যেককে আমার শুভেচ্ছা। উপকূলবর্তী সুরক্ষা নিশ্চিত করে, আমাদের সমুদ্রকে সুরক্ষিত রেখেছে নৌ বাহিনী। তাঁদের বীরত্ব, সাহস ও পেশাদারিত্বকে কুর্নিশ জানাই।’ নৌ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘নৌ দিবসে, ভারতীয় নৌ বাহিনীর সমস্ত সাহসী জওয়ান এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সামুদ্রিক সীমান্ত রক্ষায় অবিচল প্রতিশ্রুতির জন্য নীল জলবাহিনীর প্রতি গর্বিত ভারত।’  


৪ ডিসেম্বর নৌ দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত–পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top