News Flash

  • Home
  • Uncategorized
  • মিলেছে স্বাস্থ্য দফতরের সম্মতি,৭ ডিসেম্বর থেকে খুলছে বিদ্যালয়
Image

মিলেছে স্বাস্থ্য দফতরের সম্মতি,৭ ডিসেম্বর থেকে খুলছে বিদ্যালয়

আগরতলা, ২ ডিসেম্বর (হি.স.)৷৷ সুকল-কলেজ খোলার জন্য স্বাস্থ্য দফতরের অনুমতি মিলেছে৷ তাই ত্রিপুরায় ৭ ডিসেম্বর থেকে সরকারি বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণি এবং সরকারি ও বেসরকারি ডিগ্রি কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় পুরোদমে খুলছে৷


বুধবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, গত ২৬ নভেম্বর শিক্ষা দফতর ও উচ্চ পর্যায়ের কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ওই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে সুকল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছিল৷ তাতে উচ্চ পর্যায়ের কমিটির সকল সদস্য ১ ডিসেম্বর থেকে সরকারি বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণি এবং সমস্ত ডিগ্রি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় পুরোদমে চালু করার পক্ষে সম্মতি দিয়েছিলেন৷ তবে করোনা-প্রকোপের কথা মাথায় রেখে শিক্ষা দফতর স্বাস্থ্য দফতরের কাছ থেকে এ বিষয়ে সম্মতি চেয়েছিল৷ অনুমতি পেতে সময় কিছুটা বেশি লেগেছে৷ তাই, ১ ডিসেম্বরের বদলে ৭ ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশে সুকল এবং সমস্ত কলেজ পুরোদমে চালু করা হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরায় করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক৷ ভবিষ্যতে করোনা-র প্রকোপ বাড়লে নতুন করে বিবেচনা করা হবে৷

তিনি জানিয়েছেন, এডিসি এলাকায় নেইবারহুড ক্লাস যথারীতি চলবে৷ তাছাড়া বিদ্যালয় এবং কলেজগুলির ক্ষেত্রে প্রধানশিক্ষক ও অধ্যক্ষরা পরিচালনগত সিদ্ধান্ত নেবেন৷ তবে বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণিতে ছাত্রছাত্রীদের সুকলে আসার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিপত্র বাধ্যতামূলক বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, কলেজের ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিপত্রের প্রয়োজন নেই৷ কিন্তু সুকল-কলেজে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে৷ এক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরিধান এবং হাত ধোয়ার ব্যবস্থা নিয়ম মেনে করতে হবে৷


শিক্ষামন্ত্রী বলেন, নয়মাস ধরে সুকল-কলেজ বন্ধ৷ সামনে বোর্ড পরীক্ষা, তাই দেরি করা যাচ্ছে না৷ তাঁর কথায়, কন্টেইনমেন্ট জোন এলাকায় সুকল-কলেজ যথারীতি বন্ধ থাকবে৷ তাছাড়া নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পরামর্শ নেওয়ার জন্য সুকলে যেতে পারবে৷ তিনি বলেন, ৭ ডিসেম্বর থেকে ১০০ শতাংশ শিক্ষক-অশিক্ষকদের উপস্থিত থাকতে হবে৷ সাথে তিনি যোগ করেন, এ-বছর বোর্ড পরীক্ষার আগে সুকলে কোনও পরীক্ষা নেওয়া হবে না৷ তবে প্রস্তুতি স্বরূপ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর বোর্ড-পরীক্ষা নেওয়া হবে৷ এদিকে বোর্ড-পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না৷ তাই, সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top