News Flash

  • Home
  • Uncategorized
  • ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধী ভাই ও বোনেদের জন্য এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী
Image

ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধী ভাই ও বোনেদের জন্য এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি. স.): ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে প্রতিবন্ধী (দিবাঙ্গ) ভাই ও বোনদের জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করে যেতে হবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বৃহস্পতিবারর নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে এ বছরের রাষ্ট্রসংঘের থিম হচ্ছে বিল্ডিং ব্যাক বেটার। করোনা উত্তর বিশ্বে প্রতিবন্ধীদের জন্য আরও সুন্দর পৃথিবী প্রদানের অঙ্গীকার এবছরের থিম। সেই লক্ষ্যে ভারতের মধ্যে থাকা প্রতিবন্ধী ভাই ও বোনদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য, তাদের সুযোগ ও পরিসর করে দেওয়ার লক্ষ্যে সকলকে মিলে একযোগে কাজ করে যেতে হবে। প্রতিবন্ধী মানুষদের ধৈর্য আমাদের ক্রমাগত অনুপ্রাণিত করে চলেছে। কেন্দ্রীয় সরকারের অ্যাকেসেবল ইন্ডিয়া অনুযায়ী একাধিক প্রকল্প শুরু করা হয়েছে। যা প্রতিবন্ধী ভাই ও বোনেদের ইতিবাচক পরিবর্তনে সুনিশ্চিত সহায়তা করবে।  


এখানেে উল্লেখযোগ্য  বিষয় হল ১৯৭৬ প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিক বর্ষ হিসেবে ১৯৮১ সালকে চিহ্নিত করে ঘোষণা করা হয়েছে। ১৯৯২ সালের পর থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন হয়ে আসছে। প্রতিবন্ধীদের আত্মসম্মান অধিকার রক্ষার্থে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের লক্ষ্যে এই দিবস উদযাপন হয়ে আসছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top