News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সংহতি মিছিল আটটি বাম সংগঠনের
Image

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সংহতি মিছিল আটটি বাম সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ দিল্লীতে ঐতিহাসিক কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আগরতলায় সংহতি মিছিল সংঘটিত করেছে আটটি বাম সংগঠন৷ বামপন্থী আটটি সংগঠনের সম্মিলিত মিছিল রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷দিল্লির কৃষক আন্দোলন ক সমর্থন জানিয়ে আগরতলায় আয়োজিত সম্মতি মিছিলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে৷


মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর৷মিছিলে অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর অভিযোগ করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমান্তরালভাবে কৃষক এবং শ্রমজীবী মানুষের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে৷ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এ ধরনের জনবিরোধী নীতির প্রতিবাদে আটটি বামপন্থী সংগঠন আগরতলায় যে ঐতিহাসিক মিছিল সংঘটিত করেছে তা থেকে শিক্ষা নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

পবিত্র বাবু জানান রাজ্যের বিভিন্ন স্থানে দিল্লির কৃষক আন্দোলন ক সমর্থন জানিয়ে এ ধরনের মিছিল সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷শুধু বামপন্থী সংগঠনগুলিকে নয় অন্যান্য সংগঠনগুলিকে দিল্লির কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম ও কৃষি আইন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে সামিল হবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷কৃষক আন্দোলনের বিরুদ্ধে কোন ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে আন্দোলন আরও তীব্রতর আকার ধারণ করতে বাধ্য হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ বামপন্থী সংগঠনগুলি দিল্লির কৃষক আন্দোলনের পাশে থাকবে বলেও তিনি জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top