News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে : অমরিন্দর সিং
Image

কৃষক আন্দোলন জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে : অমরিন্দর সিং

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর বলেছেন, কৃষক আন্দোনের ফলে পঞ্জাবের অৰ্থনীতির পাশাপাশি জাতীয় নিরাপত্তাও প্রভাবিত হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, ‘কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনা চলছে, আমার কাছে সমাধান করার মতো কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষি আইনের বিরোধিতা সম্পর্কে ফের বললাম। এই সমস্যা সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, কারণ এর ফলে আমার রাজ্যের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’ পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ‘কৃষকরা যাতে দ্রুত নিজেদের বাড়িতে ফিরতে পারেন, তাই খোলা মনে কৃষকদের কথা শোনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।’ প্রসঙ্গত, এদিনই কৃষকদের সংগঠনের সঙ্গে চতুর্থ রাউন্ডে বৈঠক করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top