News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৮ বছরে জীবনাবসান, প্রয়াত এমডিএইচ মশলার ধরমপাল গুলাটি
Image

৯৮ বছরে জীবনাবসান, প্রয়াত এমডিএইচ মশলার ধরমপাল গুলাটি

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): মশলা প্রস্তুতকারী ব্র্যান্ড এমডিএইচ মশলার মালিক মহাশয় ধরমপাল গুলাটি প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বিগত ৩ সপ্তাহ ধরে দিল্লির মাতা চনন দেবী হাসপাতালে চিকিত্‍‌সা চলছিল ধরমপাল গুলাটির। চিকিৎসকদের যথাসাধ্য চেষ্টা সত্বেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হল না। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এমডিএইচ মশলার মালিক মহাশয় ধরমপাল গুলাটি।


ধরমপাল সকলের কাছে দাদাজি অথবা মহাশয়জি নামেই পরিচিত ছিলেন। নব্বইয়ের কোঠাতেও নিয়মিত কারখানা, বাজার ও ডিলারদের ঘাঁটিতে তিনি নিয়মিত টহল মারতেন। যতক্ষণ না পণ্যের মনোমত মান ধার্য হচ্ছে, যা তাঁকে সন্তুষ্ট করবে, ততক্ষণ বাড়ির পথে ফেরার কথা চিন্তা করতেন না দাদাজি। সংস্থায় তাঁর মালিকানা ছিল ৮০%। ব্যবসা ছাড়াও বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পেও অর্থ বিনিয়োগ করেছে এই সংস্থা। এমডিএইচ-এর অনুদানে এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে ২০টি বিদ্যালয় ও একটি হাসপাতাল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top