News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোটে বিলম্ব, হাইকোর্টের দ্বারস্থ ত্রিপুরা পিপলস ফ্রন্ট
Image

এডিসি ভোটে বিলম্ব, হাইকোর্টের দ্বারস্থ ত্রিপুরা পিপলস ফ্রন্ট

আগরতলা, ২ ডিসেম্বর ৷৷ এডিসি নির্বাচনে বিলম্বের জন্য ত্রিপুরা সরকারের জবাব চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা পিপলসফ্রন্ট (টিপিএফ)৷ প্রসঙ্গত, করোনা-প্রকোপের জেরে ত্রিপুরা সরকার এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করেছিল৷ ইতিমধ্যে ওই সিদ্ধান্তের ছয় মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং রাজ্যপাল পুনরায় ছয় মাসের জন্য মেয়াদ বাড়িয়েছেন৷
গত ১৮ মে এডিসি-র মেয়াদ সমাপ্ত হওয়ার পর প্রশাসনিক ক্ষমতা ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈসের হাতে হস্তান্তর হলে তিনি জি কামেশ্বর রাওকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিলেন৷ মেয়াদ বৃদ্ধির সাথে প্রশাসকেরও মেয়াদ বাড়িয়েছেন রাজ্যপাল৷


এডিসি নির্বাচনে বিলম্বের জন্য টিপিএফ গত মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টে রিট আবেদন দাখিল করেছে৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, টিটিএএডিসি নির্বাচনে বিলম্বের জন্য রাজ্য সরকারের জবাব এবং কখন নির্বাচন অনুষ্ঠিত হবে জানতে চেয়ে জনজাতিভিত্তিক আঞ্চলিক দল টিপিএফ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে৷ তবে, এখনও ওই মামলার শুনানির জন্য দিনক্ষণ স্থির হয়নি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top